অস্ট্রেলিয়ার পেসার মিশেল স্টার্ক এখন ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে সর্বাধিক উইকেটশিকারি। বিশ্বমঞ্চে ৫২ ম্যাচ খেলে ৯৫টি উইকেট শিকার করে এই কীর্তি গড়েছেন তিনি। এতদিন এই রেকর্ডটি ছিল লঙ্কান সাবেক পেসার লাসিথ মালিঙ্গার দখলে।

শুক্রবার (২১ জুন) অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশকে বৃষ্টি আইনে ২৮ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন এই অজি ওপেনার। আর বোলিং করতে নেমে প্রথম ওভারেই তাজজিদ তামিমকে ফিরিয়ে এই কীর্তি গড়েন স্টার্ক।

স্টার্কের আগে বিশ্ব ক্রিকেটের আসরে ৬০ ম্যাচ খেলে ৯৪ উইকেট শিকার করেছিলেন লঙ্কান লিজেন্ড লাসিথ মালিঙ্গা। শ্রীলঙ্কার সাবেক এই পেসারের চেয়ে ৮ ম্যাচ কম খেলেও সেই রেকর্ড ভেঙে দিলেন স্টার্ক।

এদিকে বিশ্ব আসরে সর্বাধিক উইকেট শিকারির তালিকায় তৃতীয় স্থানে আছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। ৭৭ ম্যাচ খেলে সাকিব নিয়েছেন ৯২ উইকেট।