আগামী ১৮ মার্চ শুরু হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। আজ ঘোষিত ১৬ সদস্যের সেই স্কোয়াডে আছেন আইপিএলে দল পাওয়া আট ক্রিকেটার।

 

সেই আট খেলোয়াড় হলেন- কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, রাসি ভ্যান ডার ডুসেন, ডেভিড মিলার, কুইন্টন ডি কক, এইডেন মার্করাম, ডোয়াইন প্রিটোরিয়াস ও মার্কো ইয়ানসেন। ফিটনেস না থাকায় এনরিখ নরকিয়া ও সিসান্দা মাগালা দল থেকে বাদ পড়েছেন।

 

২৬ মার্চ থেকে শুরু হবে আইপিএল। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে প্রোটিয়াদের ওয়ানডে সিরিজ শেষ হবে ২৩ মার্চ আর দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হবে ১২ এপ্রিল। ডি কক ও মিলার ছাড়া বাকি ছয় ক্রিকেটার দক্ষিণ আফ্রিকার টেস্ট দলেরও অংশ।

 

দক্ষিণ আফ্রিকার ওয়ানডে স্কোয়াড

তেম্বা বাভুমা (অধিনায়ক), কেশব মহারাজ, কুইন্টন ডি কক, জুবাইর হামজা, মার্কো ইয়ানসেন, জানেমান মালান, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, ওয়েইন পারনেল, আন্দিলে ফেলুকায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবারাইজ শামসি, রাসি ভ্যান ডার ডুসেন, কাইল ভেরেইন।