মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে একমাত্র টেস্টে
তৃতীয় দিন মধ্যাহ্ন ভোজের আগেই ৪৯১ রানের লিড নিয়েছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত
টানা দুই ইনিংসে সেঞ্চুরি করেন। তার ১২২ ও মুমিনুল হকের ৪৩ রানে ভর করে ৩ উইকেটে ২৫৫
রান নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা।
আজ শুক্রবার (১৬ জুন) দ্বিতীয় উইকেটে শান্ত
ও জাকির হাসান ১৭৩ রানের জুটি গড়েন। জাকির ৭১ রান করে আউট হন। এরপর মুমিনুলকে নিয়ে
আরেকটি ভালো জুটি গড়েন শান্ত।
প্রথম ইনিংসে বাংলাদেশ ৩৮২ রানে অল আউট
হয়। শান্ত করেন ১৪৬ রান। এরপর আফগানরা গুটিয়ে
যায় ১৪৬ রানে।










