এ দুটি হোম সিরিজের টিকিটের মূল্যতালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন ২০০ টাকা খরচ করে সিরিজটি দেখতে পারবেন দর্শকরা। টিকিটের সর্বোচ্চ দাম আড়াই হাজার টাকা। টিকিট বিক্রি শুরু হয়েছে গতকাল সন্ধ্যায়। এ সিরিজে মিরপুর ও চট্টগ্রাম দুই ভেন্যুতেই টিকিটের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ২০০ টাকা। বরাবরের মতো এবারো অনলাইনে সব টিকিট কাটা যাবে। http://www.gobcbticket.com.bd ওয়েবসাইটে ১১ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে টিকিট কেনা যাচ্ছে। মিরপুরের ম্যাচগুলোতে সর্বনিম্ন ২০০ টাকায় কেনা যাবে ইস্টার্ন গ্যালারির টিকিট। এছাড়া নর্দার্ন গ্যালারি ও শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ৪০০ টাকা, ক্লাব হাউজ অর্থাৎ শহীদ মুশতাক স্ট্যান্ড ও শহীদ জুয়েল স্ট্যান্ড ৬০০ টাকা, ইন্টারন্যাশনাল গ্যালারি ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথ ১৫০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের আপার ও লোয়ার স্ট্যান্ডের টিকিট কেনা যাবে ২৫০০ টাকায়।
নিউজিল্যান্ড সিরিজ
টিকিটের দাম ২০০ থেকে আড়াই হাজার টাকা
শুরু হয়ে যাচ্ছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। ১৭ এপ্রিল শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর টি-টোয়েন্টি সিরিজ। খেলা হবে ঢাকা ও চট্টগ্রামে।










