সাত ম্যাচের জয়খরা কাটল এসি মিলানের। শুক্রবার রাতে ইতালিয়ান সিরি-এ লিগে অলিভিয়ার জিরুর একমাত্র গোলে ভর করে তুরিনোকে হারায় রোজেনারিরা। স্বদেশী থিও হার্নান্দেজের করা ক্রসে বাম দিক থেকে ভেসে আসা বলে দুরন্ত হেডে গোল করেন জিরু। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় টটেনহামের মুখোমুখি হবে মিলান। তুরিনোকে হারিয়ে আত্মবিশ্বাস নিয়েই চ্যাম্পিয়ন্স লিগে নামবেন জিরুরা। বিবিসি
জিরুর গোলে জয়খরা কাটল এসি মিলানের
সাত ম্যাচের জয়খরা কাটল এসি মিলানের। শুক্রবার রাতে ইতালিয়ান সিরি-এ লিগে অলিভিয়ার জিরুর একমাত্র গোলে ভর করে তুরিনোকে হারায় রোজেনারিরা।










