চার ম্যাচ হাতে রেখেই স্প্যানিশ লা লিগার শিরোপা জিতে নিল রিয়াল মাদ্রিদ। তাও দ্বিতীয় স্থানধারী সেভিয়ার চেয়ে ১৭ পয়েন্টে এগিয়ে থেকে। 

ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি গড়লেন ইতিহাস।  একমাত্র কোচ হিসেবে ইউরোপের শীর্ষ ৫ লিগেরই শিরোপা জিতলেন তিনি। এর আগে এসি মিলান, চেলসি, বায়ার্ন মিউনিখ ও পিএসজির হয়ে তিনি শিরোপা জিতেছেন। এছাড়া মাত্র দ্বিতীয় কোচ হিসেবে তিনটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছেন আনচেলত্তি। 

আজ এস্পানিওলকে ৪-০ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করে রিয়াল। ব্রাজিলিয়ান স্ট্রাইকার রদ্রিগো দুটি এবং আসেনসিও আর করিম বেনজেমা একটি করে গোল করেন। 

এটা রিয়ালের ৩৫তম লিগ শিরোপা। এবার ১৪তম চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিততে সেমিফাইনালের দ্বিতীয় লেগে ম্যানসিটির বিপক্ষে খেলবে লস ব্লাংকোসরা। বুধবার মাদ্রিদে দ্বিতীয় লেগ। ইতিহাদে প্রথম লেগে ৪-৩ গোলের জয় পায় সিটি।