সাত ক্রিকেটারকে আসন্ন কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলার অনুমতি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ফলে ২০২২ মৌসুমে ইংল্যান্ডের ঘরোয় লিগটি মাতাতে দেখা যাবে বাবর-রিজওয়ানদের। অনুমতি পাওয়া সাত ক্রিকেটার হলেন হাসান আলি, মোহাম্মদ আব্বাস, শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, জাফর গোহার ও আজহার আলি।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রতিবেদন অনুযায়ী, নিজ দলের সূচি অনুযায়ী সাত খেলোয়াড় ইংল্যান্ডে রওনা হবেন। আফ্রিদি খেলবেন মিডলেসেক্সের হয়ে, সাসেক্সে রিজওয়ান, উস্টারশায়ারে আজহার, নাসিম ও গোহার পরবেন গ্লুস্টারশায়ারের জার্সি। ল্যাঙ্কাশায়ার ও হ্যাম্পশায়ারের প্রতিনিধিত্ব করবেন হাসান ও আব্বাস।

তবে শর্ত হলো, আন্তর্জাতিক ক্রিকেটের জন্য জাতীয় দলে ডাক পড়লে ফিরতে হবে দেশে। পাকিস্তান জুনে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তারপর শ্রীলংকা সফরে যাবে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে। বাবর আজমের দল জুলাইয়ের শেষ দিকে যাবে নেদারল্যান্ডস সফরে। এরপর ২৭ জুলাই থেকে শ্রীলংকায় এশিয়া কাপের লড়াই।

এদিকে ৭ এপ্রিল শুরু হবে কাউন্টি চ্যাম্পিয়নশিপ।