ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি২০ ম্যাচে টস হেরে ব্যাটিং করতে নেমেছে বাংলাদেশ। আজ মঙ্গলবারের (১৪ মার্চ) এই ম্যাচে স্বাগতিক দলে এসেছে দুটি পরিবর্তন।

আফিফ হোসেন ও নাসুম আহমেদের জায়গায় এসেছেন শামীম পাটোয়ারী ও তানভির ইসলাম। ৮৯তম ক্রিকেটার হিসেবে বাংলাদেশের হয়ে টি২০ অভিষেক হলো স্পিনার তানভিরের।

দুই ওভার শেষে ১৯ রান করেছে বাংলাদেশ।

উল্লেখ্য, টানা দুই জয়ে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। আজ প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার সুযোগ সাকিব আল হাসানের দলের সামনে।