মিচেল মার্শের ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরিতে ভর করে তিন ম্যাচ সিরিজে নিউজিল্যান্ডকে ২-০তে হারাল অস্ট্রেলিয়া। গতকাল মাউন্ট মঙ্গানুইতে আগে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১৫৬ রান সংগ্রহ করে কিউইরা। জবাবে দুই ওভার হাতে রেখে ৩ উইকেটের জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। একটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ২-০ ব্যবধানে সিরিজ জিতল অজিরা।
টিম সেইফার্ট (৩৫ বলে ৪৮), মাইকেল ব্রেসওয়েল (২২ বলে ২৬) ও জেমস নিশামের (১৮ বলে ২৫) ব্যাটে ভর করে দেড়শ ছাড়ানো সংগ্রহ গড়ে নিউজিল্যান্ড। এ পুঁজি নিয়ে দুর্দান্ত লড়াই করেন নিশাম (৪/২৬), জ্যাকব ডাফি (২/২৯) ও অন্যরা। যদিও এক মার্শের কাছে হার মানেন তারা। ৫২ বলে ৮ চার ও ৭ ছক্কায় ১০৩ রানে অপরাজিত থাকেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। প্রথম ম্যাচে তার ব্যাটে (৪৩ বলে ৮৫) ভর করে ১৮২ রান তাড়া করে জিতেছে অজিরা। টানা দুই ম্যাচের ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ ও পরিশেষে প্লেয়ার অব দ্য সিরিজ পুরস্কার জিতে নিয়েছেন মার্শা।










