বৃষ্টির কারণে ওভার কমেছে দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের। ১৭ ওভার ব্যাট করবে প্রোটিয়ারা, ফলে ১৩৬ রানের পরিবর্তে লক্ষ্য বৃষ্টি আইন অনুযায়ী, ওয়েস্ট ইন্ডিজের দুজন ৪ ওভার করে বল করতে পারবেন। ৩ জন করতে পারবেন ৩ ওভার করে
স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ১৩৬ রান তাড়া করতে নেমে ১৫ রানেই ২ উইকেট হারিয়ে ফেলে প্রোটিয়ারা। কুইন্টন ডি কক ১২ ও রেজা হেনড্রিক্স শূন্য রানে আউট হয়েছেন। ৩ রান নিয়ে ক্রিজে ছিলেন এইডেন মারক্রাম। এরপর বৃষ্টি হানা দেয়।
এর আগে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। যার মধ্যে রোস্টন চেজ ৫২, মেয়ার্স ৩৫ ও রাসেল ১৫ রান করেন। প্রোটিয়াদের হয়ে ৩ উইকেট শিকার করেন তাবরাইজ শামসি। ১টি করে উইকেট পেয়েছেন জানসেন, মার্করাম, কাগিসো রাবাদা এবং কেশভ মহারাজ।










