২০০৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত ১০১ টেস্টে ৬ হাজার ৪৫৩ রান করার পথে ১০৭টি ছক্কা মারেন ব্রেন্ডন ম্যাককালাম। তিনি অবসর নেয়ার সাত বছর পর এ রেকর্ডটা হারালেন, তাও শিষ্যের কাছে! ইংল্যান্ড দলনায়ক বেন স্টোকস গতকাল মাউন্ট মঙ্গানুই টেস্টে ম্যাককালামের দেশ নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি ছক্কার সাহায্যে ৩১ রান করেন স্টোকস। এ পথে তিনি টপকে যান বর্তমানে ইংল্যান্ডের কোচ হিসেবে কাজ করা ম্যাককালামের ছক্কার রেকর্ডটি। ক্রিকইনফো
ছক্কা মারায় ম্যাককালামকে টপকে গেলেন স্টোকস
২০০৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত ১০১ টেস্টে ৬ হাজার ৪৫৩ রান করার পথে ১০৭টি ছক্কা মারেন ব্রেন্ডন ম্যাককালাম










