তিন ম্যাচের ওয়ানডে ও
তিন ম্যাচের টি২০ সিরিজ খেলতে বাংলাদেশে এসে পৌঁছেছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল।
শনিবার মধ্যরাতে ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে অজি নারীদের
বহনকারী বিমান।
অস্ট্রেলিয়ার সঙ্গে ঘরের
মাঠে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড
(বিসিবি)। এই ওয়ানডে সিরিজটা ২০২২-২৫ আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ।
আগামী ২১, ২৪ ও ২৭ মার্চ
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অস্ট্রেলিয়া জাতীয় নারী দলের সঙ্গে তিনটি ওয়ানডে ম্যাচ
খেলবে বাংলাদেশ। একই মাঠে ৩১ মার্চ, ২ ও ৪ এপ্রিল তিনটি টি২০ ম্যাচ খেলবে নিগার সুলতানার
দল। টি২০ সিরিজের দল পরে ঘোষণা করা হবে।
বাংলাদেশের মাটিতে আগামী
সেপ্টেম্ব-অক্টোবরে মেয়েদের টি২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। সে কারণে টাইগারদের বিপক্ষে
এই সিরিজকে বেশ গুরুত্বের সঙ্গে দেখছে অস্ট্রেলিয়া। দুটি ফরম্যাটেই তারা শক্তিশালী
স্কোয়াড ঘোষণা করেছে। স্কোয়াডে থাকা ক্রিকেটারদের একটা অংশ শনিবার রাতে বাংলাদেশে পা
রেখেছে। আজ রোববার ও আগামীকাল বাকিদেরও ঢাকায় আসার কথা রয়েছে।
বাংলাদেশ ওয়ানডে দল: নিগার
সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক পিংকি, মুর্শিদা
খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন,
মারুফা আক্তার, দিশা আক্তার, সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার নিশি, ফারজানা হক লিসা।
অপেক্ষমান তালিকা: ফারিহা ইসলাম তৃষা, শরিফা খাতুন ও লতা মন্ডল।
অস্ট্রেলিয়া দল: অ্যালিসা
হিলি (অধিনায়ক), ডার্সি ব্রাউন, অ্যাশলে গার্ডনার, কিম গার্থ, গ্রেস হ্যারিস (শুধু
টি২০), অ্যালানা কিং, ফোবে লিচফিল্ড, তালিয়া ম্যাকগ্রা (সহ-অধিনায়ক), সোফি মলিনাক্স,
বেথ মুনি, এলিস পেরি, মেগান শুট, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ওয়ারহ্যাম, তাইলা
ভ্লামিক।










