মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই ম্যাচেও টস জিতলেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

তবে ব্যাট করতে নেমেও দারুণ বিপদে বাংলাদেশ। অস্ট্রেলিয়ান বোলারদের তোপের মুখে ৬১ রানেই ৮ উইকেট হারিয়ে বসেছে নিগার সুলতানারা। 

বাংলাদেশ আজ নেমেছে নিজেদের অপরিবর্তিত একাদশ নিয়ে। অস্ট্রেলিয়া দলে এসেছে এক পরিবর্তন। কিম গ্রাথের বদলে এসেছেন সোফি মলিনিউ। 

বাংলাদেশ একাদশ: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, ফারজানা হক পিংকি, সোবহানা মোস্তারি, মুরশিদা খাতুন, রিতু মণি, স্বর্ণা আক্তার, রাবেয়া, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, সুলতানা খাতুন।  

অস্ট্রেলিয়া স্কোয়াড: অ্যালিসা হিলি, ফোবে লিচফোর্ড, এলিস পেরি, বেথ মুনি, তাহলিয়া ম্যাকগ্রা, অ্যাশলি গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ওয়্যারহাম, অ্যালানা কিং, সোফি মলিনিউ, মেগান শ্যুট।