সম্প্রতি রাজধানীর বসুন্ধরায় আইসিসিবির ১ নম্বর হলে জমকালো এক অনুষ্ঠানে বাংলাদেশ পুরুষ ও নারী জাতীয় ক্রিকেট দল এবং ছেলে ও মেয়েদের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের জার্সি উন্মোচন করা হয়। বাংলাদেশ ক্রিকেট দলের মূল স্পন্সর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে রবি আজিয়াটা লিমিটেড। তারাই নিয়ে এল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন জার্সি। এ জার্সি পরেই আগামীকাল শুরু হতে যাওয়া শ্রীলংকার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে নামবেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ ও তার সতীর্থরা। জার্সি উন্মোচন অনুষ্ঠানে জাতীয় দলের অধিনায়ক শান্ত, সহ-অধিনায়ক মিরাজ, অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মাহফুজুল হক রাব্বী, নারী ক্রিকেট দলের তারকা নাহিদা আক্তার ও মারুফা আক্তার নতুন জার্সি পরে মডেলদের সঙ্গে র্যাম্পে হেঁটেছেন। অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তা হাবিবুল বাশার সুমন, শাহরিয়ার নাফিসসহ স্পন্সর কোম্পানির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ক্রিকেট দলের নতুন জার্সি
সম্প্রতি রাজধানীর বসুন্ধরায় আইসিসিবির ১ নম্বর হলে জমকালো এক অনুষ্ঠানে বাংলাদেশ পুরুষ ও নারী জাতীয় ক্রিকেট দল এবং ছেলে ও মেয়েদের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের জার্সি উন্মোচন করা হয়। বাংলাদেশ










