২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে দল বাড়ানোর বিষয়টি ফিফার পক্ষ
থেকে নিশ্চিত করা হয়েছে। রুয়ান্ডার কিগালিতে
ফিফা কংগ্রেসের আগে সংস্থাটির পক্ষ থেকে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে এ তথ্য।
ফিফা জানিয়েছে, ২০২৬ সালে ৩২টি দলের জায়গায় বিশ্বকাপ হবে
৪৮টি দলকে নিয়ে। ফিফার নতুন ক্যালেন্ডার অনুযায়ী ২০২৬ সালের বিশ্বকাপ শুরু হবে ২৫ মে।
আর ফাইনাল হবে ১৯ জুলাই। বিশ্বকাপ মিলিতভাবে আয়োজন করবে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা
এবং মেক্সিকো।
ফরম্যাটেও হবে কিছু বদল। যেখানে গ্রুপ করা হবে চারটি দলের।
সব মিলিয়ে হবে ১২টি গ্রুপ। গ্রুপের সেরা দুটি দল রাউন্ড অফ ৩২ এ জায়গা করে নেবে। ১২টি
গ্রুপ মিলিয়ে তৃতীয় স্থানে শেষ করা দলগুলোর মধ্যে সেরা ৮টি দল যোগ দেবে তাদের সঙ্গে। সব মিলিয়ে ১০৪টি খেলা হবে আগামী বিশ্বকাপে।
এর আগে ২০২৬ বিশ্বকাপে ৪৮টি দলকে ১৬টি গ্রুপে ভাগ করার
চিন্তাভাবনা ছিল। প্রতি গ্রুপে দল রাখার কথা ছিল তিনটি করে। কিন্তু । গ্রুপের শেষ ম্যাচ
ঘিরে জটিলতা এড়াতেই ১২টি গ্রুপ করা হচ্ছে।
ফিফার এই সভায় ক্লাব বিশ্বকাপ নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত
হয়েছে। ২০২৫ থেকে প্রতি চার বছর পরপর ৩২টি দল নিয়ে অনুষ্ঠিত হবে ক্লাব বিশ্বকাপ










