১৯৫৬ সালে জিম লেকারের গড়া ইনিংসে ১০ উইকেট শিকারের রেকর্ডে ভাগ বসান অনিল কুম্বলে। ১৯৯৯ সালে দিল্লিতে পাকিস্তানের বিপক্ষে তিনি নেন ১০ উইকেট। এবার অভিজাত এ ক্লাবে তারা পেলেন তৃতীয় সদস্য। কিউই স্পিনার এজাজ প্যাটেল গতকাল ভারতের বিপক্ষে নেন ১০ উইকেট। এ বিরল কীর্তির পর এজাজকে অভিনন্দন জানিয়ে কুম্বলে বলেন, ক্লাবে তোমাকে স্বাগত এজাজ প্যাটেল। দারুণ বোলিং! প্রথম ও দ্বিতীয় দিন এটা করা দারুণ প্রচেষ্টার ফসল। বিবিসি