আগামী বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হবে
অষ্টম আইসিসি উইমেন্স টি২০ বিশ্বকাপ। এ
আসরে সরাসরি খেলবে
৮টি দেশ। দুটি
দেশ আসবে বাছাইপর্ব খেলে। সংযুক্ত আরব
আমিরাতে আজ শুরু
আট দলের বাছাইপর্ব। নিজেদের প্রথম ম্যাচে আজ আয়ারল্যান্ডের মুখোমুুখি হবে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে
বাংলাদেশ সময় রাত
৯টায়।
আট দল দুই
গ্রুপে ভাগ হয়ে
প্রতিদ্বন্দ্বিতা করবে। ‘এ’
গ্রুপে বাংলাদেশের সঙ্গে
লড়বে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র। আর ‘বি’
গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা
করবে পাপুয়া নিউগিনি, থাইল্যান্ড, আরব আমিরাত ও জিম্বাবুয়ে।
আজ বাংলাদেশ সময়
বিকেলে ‘বি’ গ্রুপের দুটি ম্যাচ শুরু
হবে; রাত ৯টায়
শুরু হবে ‘এ’
গ্রুপের দুটি ম্যাচ। গ্রুপ পর্ব শেষে
স্থান নির্ধারণী প্লে-অফ,
সেমিফাইনাল ও ফাইনাল। ফাইনালে জায়গা করে
নেয়া দুটি দল
পাবে বিশ্বকাপের টিকিট। বাছাই টুর্নামেন্টের ম্যাচগুলো হবে আবুধাবির শেখ
জায়েদ স্টেডিয়াম ও
টলারেন্স ওভালে।
বাছাইপর্ব খেলতে নামার
আগে একটি ওয়ার্মআপ ম্যাচ খেলে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিয়েছে নিগার সুলতানার দল।
ওই ম্যাচে স্বাগতিক আরব আমিরাতকে ৫৪
রানে হারায় বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশের ১২০
রানের জবাবে আমিরাতিরা ৯ উইকেটে ৭০
রান তুলতে সমর্থ
হয়। লতা মন্ডল
৫ রানে ৫
উইকেট নেন। যদিও
চোটের কারণে বিশ্বকাপ বাছাইপর্ব থেকে ছিটকে
গেছেন বাংলাদেশ দলের
পেস বোলার জাহানারা আলম আর ব্যাটার ফারজানা হক।
আগামী বছর টি২০
বিশ্বকাপে সরাসরি খেলার
যোগ্যতা অর্জন করেছে
স্বাগতিক দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ভারত,
পাকিস্তান, শ্রীলংকা। বাছাইপর্ব পেরিয়ে তাদের সঙ্গে
যোগ দেবে দুটি
দল। আগামী বছর
৯ থেকে ২৬
ফেব্রুয়ারি বসবে টি২০
বিশ্বকাপ আসর।










