ভারতীয় নারী ফুটবল লিগের
দল ইস্ট বেঙ্গলের হয়ে এরই মধ্যে দুটি ম্যাচ খেলেছেন বাংলাদেশের তারকা সানজিদা আক্তার।
কিকস্টার্টের বিপক্ষে নিজের দ্বিতীয় ম্যাচে ফ্রি-কিক থেকে দুর্দান্ত এক গোল করে প্রশংসিত
হন তিনি। ইস্ট বেঙ্গলের পরের ম্যাচ রোববার গোয়ার দল সেথুর বিপক্ষে। আজ এই ম্যাচ খেলতে
বিমানে কলকাতা থেকে গোয়ার উদ্দেশে রওনা হন সানজিদা ও তার সতীর্থরা। যাওয়ার সময় ইস্ট
বেঙ্গল পুরুষ ফুটবল দলের অধিনায়ক ক্লেইটন সিলভার সঙ্গে । সম্প্রতি এই দলটি সুপার কাপ
চ্যাম্পিয়ন হয়েছে। সিলভার সঙ্গে ছবি তুলতে ভুল করেননি সানজিদা। তিনি নিজের উচ্ছ্বাসও
প্রকাশ করেন।
নিজের ভেরিফায়েড ফেসবুক
পেজে সানজিদা লিখেছেন, ‘আমাদের পরবর্তী খেলা তিলক ময়দানে (সেথুর মাঠ)। প্রথমবারের মতো
অ্যাওয়ে ম্যাচ খেলতে কলকাতার বাইরে যাচ্ছি। যাবার পথে ইস্ট বেঙ্গল মেন্স টিমের অধিনায়ক
ক্লেইটন সিলভার সাথে দেখা। সদ্য সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে বড় কৃতিত্ব উনার।
সমর্থক ভাইবোনদের মুখে হাসি ফোটানোই আমাদের দায়িত্ব। আর সেটি একই দলের অন্য কারো মাধ্যমে
হলেও অন্যরকম ভালো লাগা কাজ করে। গুড লাক সিলভা ও উনার টিমকে।’
নিশ্চয়ই বাংলাদেশি সমর্থকরা
সানজিদাকেও পরের ম্যাচের জন্য শুভকামনা জানাবেন।










