বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২৪ রান করেছে দুর্দান্ত ঢাকা। এ ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে জিততে হলে করতে হবে ১২৫ রান। বুধবার (৭ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এ ম্যাচটি অনুষ্ঠিত হয়।
টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন সিলেট স্ট্রাইকার্স অধিনায়ক
মোহাম্মদ মিঠুন। ঢাকার অধিনায়ক তাসকিন আহমেদকে ব্যাট করার আমন্ত্রণ জানান তিনি।
ব্যাট করতে নেমে শুরুতেই সাব্বির হোসেনের (৪) উইকেট হারিয়ে বিপদে
পড়ে ঢাকা। মোহাম্মদ নাইম এবং সাইফ হাসান মিলে ৭৮ রানের জুটি গড়লেও তা বড় স্কোর গড়তে
সহায়তা করেনি।
২৯ বলে ৩৬ রান করে সাজঘরে ফেরেনে মোহাম্মদ নাইম। ৩২ বলে ৪১ রান করে
আউট হন সাইফ হাসান। এর পরে ঢাকার কোনো ব্যাটার সিলেটের বোলারদের কাছে পাত্তাই পাননি।
৭ বলে ৫ রান করে সাজঘরে ফেরেন অ্যালেক্স রোজ, ১৩ বলে ১০ রান করেন
সাইম আইয়ুব, ১২ রান করেন লাসিথ ক্রুসপুলে। ইরফান শুকুর ৮, তাসকিন আহমেদ আউট হন ৬ রান
করে। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করে ঢাকা।
দুর্দান্ত ঢাকার একাদশ তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফ হাসান, আরাফাত
সানী, শরিফুল ইসলাম, নাঈম শেখ, ইরফান শুক্কুর, সাব্বির হোসেন, উসমান কাদির, লাসিথ ক্রসপুল্লে,
অ্যালেজেন্ডার ইয়ান রস ও সিয়াম আইয়ুব।
সিলেট স্ট্রাইকার্সের একাদশ- মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত,
জাকির হাসান, আরিফুল হক, হ্যারি টেক্টর, সামিত পাটেল, রায়ান বার্ল, নাঈম হাসান, বেনি
হাওয়েল, তানজিম সাকিব ও রেজাউর রহমান রাজা।










