টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলতে আগামী মাসে ভারত সফরে যাবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তার আগে ক্লান্ত ও অবসন্ন অনুভব করছেন অজি ব্যাটিং তারকা ডেভিড ওয়ার্নার। তিনি বলেছেন, আগামীকাল ক্রিকেট অস্ট্রেলিয়ার অ্যাওয়ার্ড নাইটেও যাবেন না। শুক্রবার সিডনি থান্ডারের কাছে হেরে এবারের বিগ ব্যাশ থেকে বিদায় নিয়েছে ব্রিসবেন হিট। তাতে ওয়ার্নারের ব্যস্ত গ্রীষ্মেরও আনুষ্ঠানিক সমাপ্তি হলো। ওই ম্যাচ শেষে তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘এটা চ্যালেঞ্জিং। আমি খুবই ক্লান্ত, অবসন্ন।’ ক্রিকইনফো