দক্ষিণ ভারতীয় অভিনেতা থালাপতি বিজয় ইনস্টাগ্রাম আইডি খুলেছেন। আগে তিনি ইনস্টাগ্রামে ছিলেন না। আইডি খুলে রোববার বিকালে তিনি নিজের একটি ছবি আপলোড করেন। প্রথম পোস্ট করার ১ ঘণ্টার মধ্যেই তার ফলোয়ার হয় পাঁচ লাখ। একজন কমেন্ট করেছিলেন, ‘‌দশ লাখ হতে সময় লাগবে না।’ আসলেও লাগেনি। বিজয়ের ফলোয়ার একদিনে ৪০ লাখ ছাড়িয়েছে।