অক্ষয় কুমারের দিনকাল মোটেই ভালো যাচ্ছে না। গত দুই বছরে বেশ কয়েকটি ফ্লপ ছবি করেছেন তিনি। এর মধ্যে তার একটি সিনেমাকে বিবেচনা করা হচ্ছে বলিউডের সবচেয়ে বড় ফ্লপের একটি হিসেবে। ২০২২ সালে মুক্তি পায় অক্ষয়ের সম্রাট পৃথ্বিরাজ। ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএর মতে, প্রায় ৩০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত সিনেমাটি লোকসান গুনেছে ১৭০ কোটি রুপি। পরিচালক চন্দ্রপ্রকাশ দ্বিবেদী এক অনুষ্ঠানে বলেছিলেন, এত বড় লোকসানে অক্ষয় রীতিমতো কেঁদেছিলেন।