আমির খানের ‘দাঙ্গাল’ সিনেমায় ববিতা ফোগাটের শিশু বয়সের চরিত্রে দেখা গিয়েছিল সুহানি ভাটনাগরকে। গতকাল সকালে মাত্র ১৯ বছর বয়সে মারা গেছেন এ অভিনয়শিল্পী। বেশ কিছুদিন ধরে তিনি স্বাস্থ্যগত সমস্যায় ভুগছিলেন। ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে তার চিকিৎসা চলছিল। অল্প বয়সে সুহানির মৃত্যুতে শোকাহত তার দাঙ্গাল সহকর্মীরা। টিম আমির খানের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে এবং দাঙ্গাল সিনেমায় সুহানির অবদানকে স্মরণ করা হয়েছে।
১৯ বছরে প্রয়াত দাঙ্গালের সুহানি
আমির খানের ‘দাঙ্গাল’ সিনেমায় ববিতা ফোগাটের শিশু বয়সের চরিত্রে দেখা গিয়েছিল সুহানি ভাটনাগরকে।










