ইরানি পরিচালক মোহাম্মদ রসুলফের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে তেহরান। ফলে এ বছরও তিনি কান চলচ্চিত্র উৎসবে অংশ নিতে পারবেন না। গত বছর তাকে আ সার্তে রিগার জুরি হিসেবে মনোনীত করা হয়েছিল। কিন্তু তাকে যেতে দেয়া হয়নি। এ বছর তার সিনেমা দ্য সিড অব দ্য সেক্রেড ফিগ অংশে নিচ্ছে উৎসবে এবং পাম ডি’য়রের জন্য প্রতিযোগিতা করবে।
কান উৎসবে যেতে পারবেন না রসুলফ
ইরানি পরিচালক মোহাম্মদ রসুলফের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে তেহরান।










