আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুরন্ত টিভির বিশেষ আয়োজন ‘গুণীজন’। গুণীজনে এবারের অতিথি হিসেবে থাকবেন ভাষাসৈনিক ও শিক্ষাবিদ প্রতিভা মুৎসুদ্দি। তার নানা গল্প জানা যাবে গুণীজনে। এতে উঠে আসবে প্রতিভা মুৎসুদ্দির বেড়ে ওঠা, রাজনৈতিক জীবন, ভাষা আন্দোলনে তার প্রতিবাদের গল্প। এছাড়া নারী বৈষম্য রোধে ও নারী শিক্ষায় তার অবদান, ভারতেশ্বরী হোমস পরিচালনা পদ্ধতি ও হোমসের স্বাধীনতা পুরস্কার পাওয়ার পেছনের গল্পসহ নানা বিষয়। প্রতিভা মুৎসুদ্দি তার কর্মজীবনের শুরুতেই নারী শিক্ষায় ব্রতী হয়েছিলেন। দানবীর রণদা প্রসাদ সাহার আমন্ত্রণে তিনি ১৯৬৩ সালে ভারতেশ্বরী হোমসে অর্থনীতি বিভাগের প্রভাষিকা হিসেবে কাজে যোগ দেন। ১৯৬৫ সালে ভারতেশ্বরী হোমসের অধ্যক্ষার দায়িত্ব গ্রহণ করেন এবং ১৯৯৮ সালে অবসর নেন। গুণীজন দুরন্ত টিভিতে প্রচার হবে আগামীকাল সন্ধ্যা ৬টা ও রাত ৯টা ৩০ মিনিটে।
দুরন্তর গুণীজনে প্রতিভা মুৎসুদ্দি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুরন্ত টিভির বিশেষ আয়োজন ‘গুণীজন’। গুণীজনে এবারের অতিথি হিসেবে থাকবেন ভাষাসৈনিক ও শিক্ষাবিদ প্রতিভা মুৎসুদ্দি। তার নানা গল্প জানা যাবে গুণীজনে। এতে










