বলিউডের অন্যতম জনপ্রিয় মেকাপ আর্টিস্ট স্বর্ণলেখা গুপ্ত। কবির সিং সিনেমায় মেকআপ আর্টিস্ট হিসেবে তিনি সুনাম কুড়িয়েছিলেন। সিনেমাটিতে কিয়ারা আদভানিকে সাজিয়েছিলেন। এবার কিয়ারার ব্রাইডাল মেকআপের দায়িত্বও নিচ্ছেন তিনি। স্বর্ণলেখা এর আগে মাধুরী দীক্ষিত, কারিনা কাপুর, আলিয়া ভাটের মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করেছেন। শনিবার সন্ধ্যায় জয়সলমিরের উদ্দেশে রওনা হয়েছেন স্বর্ণলেখা। এছাড়া কিয়ারার মেকওভারের জন্য কাজ করছেন তার হেয়ার স্টাইলিস্ট অমিত ঠাকুর।