শিশুতোষ টেলিভিশন চ্যানেল দুরন্তে ১১ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে
ত্রয়োদশ মৌসুমের অনুষ্ঠান সম্প্রচার। চ্যানেলটির নতুন মৌসুমে নিয়মিত আয়োজনের পাশাপাশি নতুন তিনটি অনুষ্ঠান ও চারটি কার্টুন সিরিজ যুক্ত করা হয়েছে। ত্রয়োদশ মৌসুমের নতুন অনুষ্ঠানে থাকছে ‘হাবলু-গাবলু’,
‘গোলকধাঁধা’,
‘খাট্টা মিঠা’
(চতুর্থ মৌসুম)। এছাড়া নতুন চারটি কার্টুন সিরিজের মধ্যে রয়েছে ‘দি অ্যাডভেঞ্চার্স অব টিনটিন’,
‘দ্য মিনি মাইটি কিডস’,
‘ববি অ্যান্ড বিল’
ও ‘ফ্লোরি’স ড্রাগনস’।
মো. তোফায়েল সরকার ও মো. মনিরুল হোসেন শিপনের পরিচালনায় হাবলু-গাবলু ও তাদের পাখিবন্ধু—তিনজনের হাসি-আনন্দের নানা কাহিনী নিয়ে ৬৫ পর্বের ‘হাবলু-গাবলু’
শুরু হবে ১১ অক্টোবর। অনুষ্ঠানটি রবি থেকে বৃহস্পতিবার বেলা ১টা ও রাত ৮টায় প্রচারিত হবে।
শিশুদের যুক্তি ও বুদ্ধিমত্তাকে শাণিত করা, একই সঙ্গে তাদের বিনোদন দিতে নির্মাণ করা হয় ‘গোলকধাঁধা’। পার্থ প্রতিম হালদারের পরিচালনায় ৩২ পর্বের অনুষ্ঠানটি শুরু হবে ১১ অক্টোবর। প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল ১০টা ও বেলা ২টা ৩০ মিনিটে উপভোগ করা যাবে।
খাট্টা ও মিঠা দুই বন্ধুর কাহিনী নিয়ে ‘খাট্টা মিঠা’
অনুষ্ঠানটিও (চতুর্থ মৌসুম) শুরু হবে ১১ অক্টোবর। মিথুন হাসান ও মোহাম্মদ আলীর পরিচালনায় এটিও রবি থেকে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা ও সন্ধ্যা সাড়ে ৬টায় প্রচারিত হবে।
এদিকে শিশুদের ছোট ছোট দুর্বলতাগুলোকে কীভাবে দুর্দান্ত শক্তিতে পরিণত করা যায় সে গল্প নিয়ে তৈরি হয়েছে কার্টুন সিরিজ ‘দ্য মিনি মাইটি কিডস’। ১১ অক্টোবর শুরু হবে অনুষ্ঠানটি। সপ্তাহে রবি থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা ও বিকাল সাড়ে ৫টায় দেখানো হবে। ববি ও তার বন্ধুদের রোমাঞ্চকর অভিযান নিয়ে কার্টুন সিরিজ ‘ববি অ্যান্ড বিল’ও ১১ অক্টোবর শুরু হবে। রবি থেকে বৃহস্পতিবার বেলা ১টা ৩০ মিনিট ও রাত সাড়ে ৮টায় প্রচারিত হবে।
টিনটিন ও তার সঙ্গীদের দুঃসাহসিক অভিযান নিয়ে কার্টুন সিরিজ ‘দি অ্যাডভেঞ্চার্স অব টিনটিন’
শুরু হবে ১৬ অক্টোবর। শুক্র ও শনি দুদিন সকাল ৯টায় ও সন্ধ্যা ৬টায় দেখানো হবে। একই দিনে শুরু হবে বন্ধুত্বের দারুণ গল্প নিয়ে নতুন কার্টুন সিরিজ ‘ফ্লোরি’স ড্রাগনস’। শুক্র ও শনিবার বেলা ১১টা ও রাত সাড়ে ৮টায় সম্প্রচার হবে।
এছাড়া চ্যানেলটিতে সিসিমপুর, কাবিল, কোহকাফি, বর্ণমালার ঘর, খোকা থেকে বঙ্গবন্ধু, বানাই মজার খাবার মা-বাবা আর আমি, সোনার কাঠি রূপার কাঠি, রঙ বেরঙের গল্প, পোরোরোসহ বাকি অনুষ্ঠানগুলোও চলবে।










