পার্বত্য
চট্টগ্রামের চাকমা জনগোষ্ঠীর ভাষায় নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পোড়া
কবাল্লে’
মুক্তি পেতে যাচ্ছে ৬ জানুয়ারি। রাঙামাটির স্থানীয় সাংস্কৃতিক সংগঠন হিলর প্রোডাকশনের ষষ্ঠ
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসছে চলচ্চিত্রটি।
ক্ষুদ্র
নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে আনুষ্ঠানিক মোড়ক উন্মোচনের পাশাপাশি ইউটিউব চ্যানেলে উন্মুক্ত
হবে ‘পোড়া কবাল্লে’। যার
প্রধান চরিত্রে অভিনয় করেছেন সুমন চাকমা, জেনি চাকমা, সাধন চাকমা, অমল চাকমা, সুদীপ্তা চাকমা, নিপা চাকমা ও এলিন চাকমা।
বাংলা ভাষায় পোড়া কবাল্লের অর্থ পোড়া কপাল। ছবির পরিচালক সুপ্রিয় চাকমা হিলর প্রোডাকশনের প্রতিষ্ঠাতা সভাপতি।
এর আগে তিনি ১৩টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন।
পার্বত্য
চট্টগ্রামে বসবাসরত পাহাড়ি অধিবাসীদের সামাজিক, সাংস্কৃতিক বিকাশ ও রক্ষার ব্রত নিয়ে ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয় হিলর।
এ বিষয়ে
তরুণ নির্মাতা সুপ্রিয় চাকমা বণিকবার্তাকে বলেন, ‘পোড়া কবাল্লে’ চলচ্চিত্রে মদ্যপান
ও চাকরি এ দুটি বিষয়টি
প্রাধান্য দেয়া হয়েছে। মদ্যপান করে সংসারে অশান্তির তৈরি করেন নায়কের বাবা। পরে এই
যাতনা থেকে মুক্তি পেতে নায়কের মা আত্মহত্যা করেন। বাড়ি ছেড়ে চলে যায় নায়ক। অনেক
প্রতিকূলতার মাঝে বড় হয়ে চাকরি না হওয়ার কারণে প্রেমিকাকে হারান।
তিনি আরো বলেন, চাকমা জনগোষ্ঠীর দৈনন্দিন জীবনে মাদক আর চাকরি নানান প্রতিকূলতার সৃষ্টি
করছে। এসব বিষয়গুলো চলচ্চিত্রে তুলে ধরা হয়েছে।









