কে পপের বাজারে হাইব একটি বড় নাম। এজেন্সিটি কাজ করে বিটিএসের ব্যবস্থাপক হিসেবে। হাইবের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী এজেন্সি এসএম এন্টারটেইনমেন্ট। সম্প্রতি জানা গেছে, এসএমের ৩৩ দশমিক ৫ কোটি ডলারের শেয়ার কিনবে হাইব। এর মাধ্যমে এসএম এন্টারটেইনমেন্টের বৃহত্তম শেয়ারহোল্ডার হচ্ছে হাইব। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ক্রমান্বয়ে ২৫ শতাংশ শেয়ারের মালিক হতে চায় হাইব।