ক্রিস্টোফার নোলানের নতুন প্রজেক্টে যুক্ত হচ্ছেন রবার্ট প্যাটিনসন। ইউনিভার্সর পিকচার্সের ব্যানারে নির্মিত হচ্ছে সিনেমাটি। নাম নির্দিষ্ট না হওয়া সিনেমাটিতে আরো থাকছেন ম্যাট ডেমন, টম হল্যান্ড, লুপিতা নিয়ঙ’ও, অ্যানা হ্যাথাওয়ে ও জেন্ডেয়া। প্যাটিনসন এর আগে নোলানের টেনেট সিনেমায় অভিনয় করেছিলেন। এছাড়া প্যাটিনসন বং জুন-হো পরিচালিত সাই ফাই ‘মিকি-১৭’ সিনেমায়ও অভিনয় করছেন।