ফ্রন্সিস ফোর্ড কপোলাকে সম্মানিত করছে আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটি গডফাদার ট্রিলজির নির্মাতাকে দিচ্ছে আজীবন সম্মাননা। এর মাধ্যমে কপোলা হতে যাচ্ছেন সম্মাননা পেতে যাওয়া ৫০তম ব্যক্তি। একটি গালা ট্রিবিউটের মাধ্যমে তাকে সম্মাননা দেয়া হবে। ২৬ এপ্রিল ২০২৫ সালে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে আয়োজন হবে অনুষ্ঠানের।