কান্ট্রি মিউজিকের অন্যতম জনপ্রিয় শিল্পী টোবি কিথ। ‘‌শুড হ্যাভ বিন আ কাউবয়’, ‘‌কান্ট্রি অব দ্য রেড’, ‘‌আই লাভ দিস বার’ তার জনপ্রিয় গান। ৫ ফেব্রুয়ারি মারা গেছেন তিনি। বয়স হয়েছিল ৬২ বছর। দীর্ঘদিন পাকস্থলীর ক্যান্সারে ভুগেছেন। টোবি কিথের এক্স হ্যান্ডল থেকেই তার মৃত্যুর খবর জানানো হয়। সেখানে আরো বলা হয়, জীবনের শেষ দিন পর্যন্ত তিনি সাহসের সঙ্গে লড়ে গেছেন।