মঙ্গলবার প্রকাশ হয়েছে রায়হান রাফী পরিচালিত তুফানের টিজার। সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ তুমুল। টিজার আসার পর তা অন্য মাত্রা পেয়েছে। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে নানা আলাপ হচ্ছে। ইউটিউবে ভিউ পেয়েছে প্রায় সাত লাখ। বলিউডের ‘অ্যানিমেল’ ও ‘কেজিএফ’ থেকে লুক অনুপ্রাণিত এবং কয়েকটি দৃশ্যও অনুরূপ, তবু দর্শক খুবই আগ্রহ দেখাচ্ছে তুফান নিয়ে। সিনেমাটি ঈদুল আজহায় মুক্তি পাবে।