নির্মাতা রিডলি স্কট তার গ্ল্যাডিয়েটরের সিকুয়াল নির্মাণ করছেন। পল মাসকেল এর আগেই সিনেমায় যুক্ত হয়েছিলেন। এবার সিনেমায় যুক্ত হলেন ড্যানজেল ওয়াশিংটন। ১৬ বছর আগে রিডলি স্কটের পরিচালনায় তিনি আমেরিকান গ্যাংস্টারে অভিনয় করেছিলেন। সিনেমাটি তুমুল জনপ্রিয় হয়। এবার গ্ল্যাডিয়েটরে তারা আবার একত্র হচ্ছেন। বেশ কিছুদিন ধরেই বিষয়টি আলোচনায় ছিল। তবে এবার সত্যিই লুসিয়াসের গল্পে দেখা যাবে ড্যানজেলকে।