ভারতের অনেক জায়গায় ছুটি ছিল গতকাল বৃহস্পতিবার
(৩০ মার্চ)। সেই সুযোগ কাজে লাগাতে মুক্তি পায় অজয় দেবগন অভিনীত-পরিচালিত ‘ভোলা’। ফিল্মটির আয় দেশীয় বক্স অফিসে দুই অঙ্কের ঘরে ঢুকলেও তা অজয়ের আগের ব্লকবাস্টার ‘দৃশ্যম টু’র চেয়ে অনেক কম।
খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।
বক্স অফিস ইন্ডিয়া অনুযায়ী, প্রথম দিনে
সিনেমাটির নেট আয় ১০ কোটি রুপি। তবে আরেকটু বাড়িয়ে বলছে ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্ক,
১১ কোটি রুপি।
ফিল্মটির বেশিরভাগ রিভিউ ইতিবাচক। যা চার
দিনের বর্ধিত সপ্তাহান্তে ভালো অবদান রাখতে পারে। তবে ক্রিকেট টুর্নামেন্ট আইপিএলের
কারণে প্রভাবিত হতে পারে।
শাহরুখ খানের ‘পাঠান’-এর পর বলিউডে
এ বছরের তৃতীয়-সর্বোচ্চ ওপেনার ‘ভোলা’। অবশ্য ‘পাঠান’-এর প্রথম দিনে
৫৭ কোটি রুপির তুলনায় এই আয় অল্পই। মাঝে রয়েছে রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুর অভিনীত
‘তু ঝুটি ম্যায়
মক্কার’, যার আয় ১৫ কোটি
৭৩ লাখ রুপি।
গত বছর অজয়ের আরেক ছবি ‘দৃশ্যম টু’ শক্তিশালী ওপেনিং
পায়, আয় করে ১৫ কোটি ৩৮ লাখ রুপি। লাইফটাইম ছিল ২৪০ কোটি ৫৪ কোটি রুপি। ‘দৃশ্যম টু’ ও ‘ভোলা’ যথাক্রমে মালায়লাম
ও তামিল সিনেমার রিমেক।
‘ভোলা’ ২০১৯ সালে মুক্তি
পাওয়া লোকেশ কানাগরাজের জনপ্রিয় ‘কাইথি’র রিমেক। এতে
আরো অভিনয় করেছেন টাবু।
অবশ্য গত দুই মাসে বলিউডে অন্য দুই রিমেক
‘শেহজাদা’ ও ‘সেলফি’ বড় তারকা থাকা
সত্ত্বেও দর্শকদের আকর্ষণ করতে ব্যর্থ হয়েছে। এ কারণে রিমেক নিয়ে হিন্দি ইন্ডাস্ট্রিতে
নতুন করে কথা হচ্ছে।
পরিচালক হিসেবে অজয়ের তেমন সুনাম নেই।
এর আগে ইউ মি আউর হাম, শিবাই ও রানওয়ে ৩৪ পরিচালনা করেছিলেন। সব সিনেমার নায়ক তিনি।
শেষটিতে সঙ্গে ছিলেন অমিতাভ বচ্চন। কিন্তু ওপেনিং ছিল মাত্র ৩ কোটি রুপি, আর লাইফটাইম
ছিল ৩২ কোটি ৯৬ লাখ রুপি।
অ্যাকশনধর্মী ‘ভোলা’ আবর্তিত হয়েছে
এক রাতের কাহিনী নিয়ে। তবে তামিল ছবিটির মতো হিন্দিতে আবেগীয় অংশ যথাযথভাবে আসেনি বলে
এরই মধ্যে উষ্মা প্রকাশ করেছেন সমালোচকরা।










