গত ২৮ ডিসেম্বর মারা যান কোরিয়ান অভিনেতা বং জুন-হো। তাকে নিজ গাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায় ও ধারণা করা হয় তিনি আত্মহত্যা করেছেন। এ নিয়ে তার সঙ্গে মাদকের সম্পর্ক নিয়েও নানা কথা উঠেছে। মৃত্যুর খবরের পর পরই সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে নানা কথা উঠেছিল। সম্প্রতি ‘প্যারাসাইট’ নির্মাতা বং জুন-হো এ নিয়ে একটি সংবাদ সম্মেলন করেন।

তার সঙ্গে যোগ দিয়েছেন কোরিয়ার আরো অনেক শিল্পী ও সাংস্কৃতিক সংগঠন। বং জুন আহ্বান করেন যে পুলিশি তদন্ত কীভাবে হচ্ছে তা নিয়েই যেন তদন্ত হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে লিকে নিয়ে কী প্রচার করা হবে সে বিষয়েও দায়িত্বশীল হতে বলেন।

আহ্বায়ক গ্রুপের পক্ষ থেকে বলা হয়, ‘আইনি কার্যক্রমের অগ্রগতি হওয়া দরকার এবং এ তদন্ত কীভাবে হচ্ছে সে সম্পর্কে মানুষকে স্পষ্ট ধারণা দেয়া প্রয়োজন। সাধারণ মানুষের অধিকার আছে কর্তৃপক্ষ কী করছেন তা জানার। আইনের প্রয়োগে স্পষ্টতা আসা জরুরি।’

মিডিয়া ইভেন্টটি কোরিয়ান প্রেস সেন্টারের ১৯ তলায় আয়োজন হয়েছিল। গ্রুপটি এর আগের দিন আয়োজনের শিরোনাম দেয় ‘অভিনেতা লি সান কিয়োনের মৃত্যুতে শিল্পী ও শিল্পকর্মীদের দাবি দাওয়া’। এ সংবাদ সম্মেলনে মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে এ মৃত শিল্পী সম্পর্কে সংবাদ পরিবেশনে দায়িত্বশীল হওয়ার কথাও বলা হয়।

বং জুন হো বলেন, ‘আমি দাবি করছি, কর্তৃপক্ষ যেন দায়িত্বশীলতার সঙ্গে এ তদন্ত চালিয়ে যান। পাশাপাশি, পুলিশি তদন্তে কোনো রকম নিরাপত্তাজনিত সমস্যা ছিল কিনা তা নিয়েও তদন্তের দাবি করছি। এমনকি এ তদন্তের মধ্যে কোনো রকম গণমাধ্যমের সংশ্লিষ্টতা ছিল কিনা তাও জানতে চাই। এসব পূর্ণ করে প্রাপ্ত তথ্য জনগণকে জানাতে হবে। তাদের প্রিয় অভিনেতা সম্পর্কে জানার অধিকার তাদের আছে।’

বং জুন-হোর পাশাপাশি এ আয়োজনে ছিলেন কোরিয়ান আরো অনেক তারকা। তাদের মধ্যে ছিলেন ইয়ু জন শিন, লি ওনতায়ে, কিম ইউ সুন। প্রডিউসারস গিল্ড অব কোরিয়ার মুখপাত্র হিসেবে উপস্থিত ছিলেন চোই জাঙ্গ হুয়া, ইনডিপেনডেন্ট ফিল্ম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কোহ ইয়ং জে ও আরো অনেকে।

ইয়ু জন শিন বলেন, ‘আমরা আশা করি, এ রকম একটা প্রহসন আর কখনো হবে না। পপ আর্টিস্টদের ক্ষেত্রে এ রকম অনেক সময়ই হয়, কিন্তু আর হওয়া উচিত হবে না। তাই আমরা সংস্কৃতি কর্মীরা দাবি করছি, লি সুন-কিয়োনের মতো ঘটনা আর কখনো ঘটবে না।’

প্যারাসাইটের এ অভিনেতা হঠাৎ করেই মারা গেছেন। এ নিয়ে কোরিয়ান ইন্ডাস্ট্রিতে নানা রকম কথাই হচ্ছিল। এর মধ্যে শিল্পী ও নির্মাতাদের একটি সংবাদ সম্মেলন বেশ বড় একটা প্রভাব সৃষ্টি করবে বলেই মনে করছেন তারা।

সূত্র ও ছবি: ভ্যারাইটি