ভারতের জনপ্রিয় টিভি অভিনেতা ঋতুরাজ সিং মারা গেছেন। সোমবার রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান ঋতুরাজ। তার বয়স হয়েছিল ৫৯ বছর। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনেতার বন্ধু অমিত বেহল। তার দেয়া তথ্যমতে সোমবার রাত সাড়ে ১২টা নাগাদ ঋতুরাজের কার্ডিয়াক অ্যারেস্ট হয়। কিছুদিন আগে অগ্নাশয়ের সমস্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বাড়ি ফিরে কার্ডিয়াক জটিলতা দেখা দেয় এবং তিনি মারা যান।