দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট ও কঙ্গনা রানাওয়াতের পর এবার অ্যাকশন চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী কাজল। সিনেমার নাম ‘মহারাজী: দ্য কুইন অব কুইন’। এটি পরিচালনা করছেন তেলেগু পরিচালক চরণ তেজ উপ্পালাপতি সিনেমাটির দুই লটের শুটিং এরই মধ্যে শেষ হয়েছে। এ মাসে তৃতীয় ও শেষ লট সম্পন্ন হবে বলে ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামায় জানিয়েছেন সিনেমাটির নির্মাতা।