এরই মধ্যে ইউটিউবে প্রকাশ পেল শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী তানজিন মিথিলার নতুন গান ‘কথা দিলাম’। এ গানে তার সহশিল্পী অমি। গানটি লিখেছেন এমএ আলম শুভ। সুর করেছেন সজিব। গানটি বেশ শ্রুতিমধুর বলে গানটি শ্রোতা-দর্শকের মধ্যে অল্প সময়েই বেশ সাড়া ফেলেছে। এরই মধ্যে মিথিলা বিটিভিতে প্রচারের জন্য ‘কী আশ্চর্য বলতো’ শিরোনামের একটি গান গেয়েছেন। গানটি নিয়ে তিনি ভীষণ আশাবাদী। এরই মধ্যে মিথিলার ‘হৃদয়ের আয়না’ নাটকেও ‘হৃদয়ের আয়না’ শিরোনামে একটি গান গেয়েছেন। গানটিও ভালোবাসা দিবসে প্রকাশিত হয়েছে। নতুন নতুন মৌলিক গান, নাটকের গান নিয়েই বেশি ব্যস্ত মিথিলা। এরই মধ্যে একটি নতুন প্রজেক্টের সাতটি গান গাওয়ার কথা রয়েছে। গত শনিবার সন্ধ্যায় এ প্রজেক্টের তিনটি গানে কণ্ঠ দিয়েছেন। আরো চারটি গানে কণ্ঠ দিবেন শিগগিরই। সব গানে কণ্ঠ দেয়ার পর এ ব্যাপারে চূড়ান্ত ঘোষণা আসবে বলে জানান তানজিন মিথিলা।