আজ জাতীয় কাস্টমস দিবস উপলক্ষে দেশের ছয়টি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে এসএ হক পরিচালিত বিশেষ টেলিফিল্ম স্বর্ণমানব-৫। টেলিফিল্মটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম এবং কাস্টমস অফিসারের চরিত্রে আছেন তারিন জাহান। এতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘আশা করছি প্রচারের পর দর্শকের ভালো লাগবে।’ এতে আরো অভিনয় করেছেন আজিজুল হাকিম, শহীদুজ্জামান সেলিম, রুনা খান। ‘স্বর্ণমানব’ সিরিজের নাটকগুলো এর আগেও দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছিল।