থিয়েটারে মুক্তি পেয়েছে ‘‌গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সি থ্রি’। প্রথম দিনে সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ১ কোটি ২০ লাখ ডলার। অন্যদিকে ভারতের বক্স অফিসে জেমস গান পরিচালিত সিনেমাটি ৭ কোটি ৩০ লাখ রুপি আয় করেছে। হলিউডের এ সিনেমার সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করছে ‘দ্য কেরালা স্টোরি’। ভারতীয় এ সিনেমা ৭ কোটি ৫০ লাখ রুপি আয় করে গার্ডিয়ানকে পেছনে ফেলেছে।