সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় নিজের বিলাসবহুল গাড়ির ছবি পোস্ট করেন ভারতের জনপ্রিয় নায়ক দুলকার সালমান। সম্প্রতি ভারতীয় একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে তার কাছে জানতে চাওয়া হয়, কতগুলো গাড়ি রয়েছে তার সংগ্রহে। জবাবে তিনি বলেন, ‘আমার সংগ্রহে অনেক আকর্ষণীয় গাড়ি রয়েছে। এমনকি অনেক পুরনো মডেলের ব্যবহৃত গাড়িও আছে। তবে গাড়ির সংখ্যা আমি বলব না। মনে হয়, এতে করে আমি বিপদে পড়তে পারি।’
সংগ্রহে থাকা গাড়ির সংখ্যা বলতে নারাজ দুলকার
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় নিজের বিলাসবহুল গাড়ির ছবি পোস্ট করেন ভারতের জনপ্রিয় নায়ক দুলকার সালমান।










