সাত দিনব্যাপী ঈদ আয়োজন করেছিল দেশের টেলিভিশন চ্যানেলগুলো। একক নাটক, চলচ্চিত্র, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছিল চ্যানেলগুলোর অনুষ্ঠানমালা। আজ পর্দা নামতে যাচ্ছে এ ঈদের আমেজের। ঈদের সপ্তম দিনেও দেশের টেলিভিশন চ্যানেলগুলো সাজিয়েছিল সিনেমা ও নাটকের পসরা। 

এ দিন বৈশাখী টেলিভিশনে বেলা ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে পূর্ণদৈর্ঘ্য বাংলা সিনেমা ‘মিয়া বাড়ির চাকর’। শাহাদৎ হোসেন লিটনের পরিচালনায় এতে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, রাজ্জাক, হুমায়ুন ফরীদি। রাত ৮টা ১০ মিনিটে অনুষ্ঠিত হবে একক নাটক ‘আমরা বিবাহিত’। নাটকটি পরিচালনা করেছেন মহিন খান। অভিনয় করেছেন নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি। রাত ৯টা ৫০ মিনিটে অনুষ্ঠিত হবে একক নাটক ‘প্রেমের কোন বয়স নাই’। সোহেল হাসানের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, নীলাঞ্জনা নীলা ও অন্যান্য। রাত ১১টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হবে মেগা নাটক ‘পরিপূর্ণ ভালোবাসা’। নাটকটি পরিচালনা করেছেন মুজিবুল হক খোকন। অভিনয় করেছেন মুকিত জাকারিয়া, সুমন পাটোয়ারী, উর্মিলা শ্রাবন্তী কর ও মৌমিতা মৌ। 

এনটিভিতে সকাল ৯টায় প্রচার হবে একক সাদা পায়রা। সাইদুর ইমনের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন খায়রুল বাশার, সাদিয়া আয়মান, সুষমা সরকার, আমিনুর রহমান বাচ্চু ও শম্পা নিজাম। সকাল ১০টা ৫ মিনিটে প্রচার হবে সৈকত নাসির পরিচালিত বাংলা ছায়াছবি ‘তালাশ’। অভিনয়ে থাকবেন আদর আজাদ, বুবলি, আহসান খান, দীপক সুমন। বেলা ৪টা ৩০ মিনিটে থাকবে বাংলা ছায়াছবি ‘রোমিও ভার্সেস জুলিয়েট’। অশোক পাতি ও আব্দুল আজিজ পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন অঙ্কুশ, মাহিয়া মাহী, মিশা সওদাগর। রাত ৭টা ৫৫ মিনিটে অনুষ্ঠিত হবে একক নাটক ‘কোথাকার পানি কোথায় গড়ায়’। রচনায় অনামিকা মণ্ডল। পরিচালনা করেছেন সোহেল হাসান। অভিনয় করেছেন নীলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। রাত ৯টা ১৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক দূরত্ব। গোলাম সারোয়ার অনিকের রচনা ও শাহ মোহাম্মদ রাকিবের পরিচালনায় নাটকে অভিনয় করেছেন শাশ্বত দত্ত, মারিয়া শান্ত, সমু চৌধুরী। 

ঈদের সপ্তম দিন সকাল ১০টায় দর্শক নাগরিকের পর্দায় উপভোগ করবেন সালমান শাহ ও মৌসুমী অভিনীত ‘অন্তরে অন্তরে’ সিনেমাটি। বেলা ১টায় শাকিব খান ও নদী অভিনীত ‘সাত খুন মাফ’ সিনেমাটি দেখা যাবে। আর বিকাল ৪টায় সালমান শাহ ও শাবনূর অভিনীত ‘প্রেম পিয়াসী’ সিনেমাটি প্রদর্শিত হবে। এছাড়া রাত ১২টায় দিনের শেষ সিনেমা হিসেবে শাকিব খান ও সাহারা অভিনীত ‘রুখে দাঁড়াও’ সিনেমাটি উপভোগ করবে দর্শক।