নব্বই দশকে বলিউডের অন্যতম আলোচিত সিনেমা ‘সারফারোশ’। আমির খান, সোনালী বেন্দ্রে ও নাসিরউদ্দিন শাহ অভিনীত সিনেমাটি সম্প্রতি ২৫ বছর পূর্ণ করেছে। এ উপলক্ষে সিনেমাটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয় মুম্বাইয়ে। অনুষ্ঠানে সিনেমার সঙ্গে জড়িত প্রায় সবাই উপস্থিত ছিলেন। আর সেখানেই আমির খান ইঙ্গিত দিলেন ‘সারফারোশ টু’-এর। তিনি জানান, পরিচালক জন ম্যাথিউকে তিনি অনেকদিন ধরে সারফারোশ টু নির্মাণের অনুরোধ করছেন। সিনেমার শেষ দৃশ্যে নতুন পর্বের ছোট ইঙ্গিতও ছিল বলে স্মরণ করিয়ে দেন আমির।
সারফারোশ টু নিয়ে আগ্রহী আমির
নব্বই দশকে বলিউডের অন্যতম আলোচিত সিনেমা ‘সারফারোশ’। আমির খান, সোনালী বেন্দ্রে ও নাসিরউদ্দিন শাহ অভিনীত সিনেমাটি সম্প্রতি ২৫ বছর পূর্ণ করেছে।










