রুশো ব্রাদার্স প্রযোজিত সায়েন্স ফিকশন ড্রামা সিরিজ ‘সিটাডেল’-এর ভারতীয় সংস্করণ নির্মাণ হবে। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মাধ্যমে সিটাডেল ইউনিভার্সে যুক্ত হচ্ছেন বলিউড তারকা বরুণ ধাওয়ান। গতকাল সিটাডেলের ভারতীয় সংস্করণে এ তারকার প্রথম লুক প্রকাশ করেছেন রুশো ব্রাদার্স। সিরিজটি নির্মাণ হবে অ্যামাজন প্রাইম ভিডিওর জন্য। আগামী জানুয়ারিতে এর নির্মাণকাজ শুরু হবে। পরিচালনা করবেন রাজ ও ডিকে (রাজ নিদিমোরু ও কৃষ্ণা ডিকে)। এর আগে তারা ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজ নির্মাণ করে প্রশংসিত হয়েছেন।
সিটাডেলের ভারতীয় সংস্করণে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে বরুণকে
রুশো ব্রাদার্স প্রযোজিত সায়েন্স ফিকশন ড্রামা সিরিজ ‘সিটাডেল’-এর ভারতীয় সংস্করণ নির্মাণ হবে। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মাধ্যমে সিটাডেল ইউনিভার্সে যুক্ত হচ্ছেন বলিউড তারকা বরুণ ধাওয়ান।
নির্মাতা দুজন টুইট করেছেন, ‘আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি, আমরা আপনাদের জন্য সিটাডেল ইউনিভার্সের ভারতীয় একটি সংস্করণ নিয়ে আসছি। স্থানীয় আবহে মৌলিক স্পাই সিরিজটির নির্মাণকাজ ২০২৩-এর জানুয়ারিতে শুরু হবে।’
সিটাডেল দিয়ে ওয়েব সিরিজে অভিষেক হতে যাচ্ছে বরুণ ধাওয়ানের। এ প্রসঙ্গে এক বিবৃতিতে তিনি বলেন, ‘সিটাডেল একটি ব্যতিক্রমধর্মী ও উত্তেজনাপূর্ণ ফ্র্যাঞ্চাইজি। রুশো ব্রাদার্সের এজিবিও ও জেনিফার সালকের এ চমৎকার ইউনিভার্সের অংশ হতে পারাটা আমার ক্যারিয়ারের একটি মাইলফলক। আমি তাদের কাজের বড় একজন ভক্ত এবং এ প্রজেক্টের অংশ হতে পেরে উচ্ছ্বসিত। এর শুটিং করার জন্য আমার আর তর সইছে না।’
প্রাইম ভিডিও ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট গৌরব গান্ধী জানান, সিটাডেল ইউনিভার্সের ভারতীয় চ্যাপ্টারের কাজ শুরু করার জন্য উন্মুখ হয়ে আছে সম্পূর্ণ টিম। গৌরব বলেন, ‘এ প্রজেক্টের মাধ্যমে আমরা আমাদের স্থানীয় আবহের মৌলিক গল্প নিয়ে বৈশ্বিক দুনিয়ার সঙ্গে যুক্ত হচ্ছি, যেগুলো সারা বিশ্বের দর্শক উপভোগ করবে। সিটাডেল ফ্র্যাঞ্চাইজির এ চরম উত্তেজনাপূর্ণ ভারতীয় সংস্করণের কেন্দ্রীয় ভূমিকায় বরুণ ধাওয়ানকে পেয়ে আমরা আনন্দিত। অ্যাকশনে ভরপুর এ স্পাই সিরিজ নির্মাণে রাজ ও ডিকে আর কেন্দ্রীয় চরিত্রে বরুণের সমন্বয় কারণে আমরা বিশ্বাস করি সিটাডেল ইন্ডিয়া চ্যাপ্টার কেবল ভারতীয় মৌলিক কাজের সীমাই অতিক্রম করবে না, তার সঙ্গে এখানকার অসাধারণ সব নির্মাতা ও প্রতিভার প্রতিও বিশ্বের দৃষ্টি আকর্ষণ করবে। ভারত ও সারা বিশ্বে দর্শকের সঙ্গে এটি শেয়ার করতে আমাদের আর তর সইছে না।’
অ্যান্থনি ও জো রুশো এ প্রজেক্টের নির্বাহী প্রযোজক। তারা জানান, ভারতে সিটাডেল ইউনিভার্সের কাজ শুরু হচ্ছে, এটা দেখে তারা রোমাঞ্চিত। নির্বাহী প্রযোজকেরা বলেন, ‘ডিকে ও রাজের মতো উৎসাহী নির্মাতার সঙ্গে কাজ করাটাকে আমরা ও এজিবিওর সবাই সম্মান হিসেবে বিবেচনা করছি।’
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস









