গতকাল ছিল নব্বই দশকের জনপ্রিয় এ বলিউড অভিনেতার জন্মদিন। এদিন দক্ষিণী সিনেমা এক্স হ্যান্ডেলে ‘কাঙ্গুভা’র ক্যারেক্টার লুক পোস্টার শেয়ার করেছেন ববি দেওল। কাঙ্গুভায় খলনায়কের ভূমিকায় দেখা যাবে এ অভিনেতাকে। ছবিতে লম্বা চুলে শিং পরিহিত অবস্থায় দেখা মিলেছে ববির। তার একটি চোখ নষ্ট আর অন্য চোখটি খোলা। বুকে একটি পাঁজর লাগানো ঢাল। ছবিটি শেয়ার করে ববি ক্যাপশনে লিখেছেন, ‘নির্মম, ক্ষমতাশালী, অবিস্মরণীয়’।