পূর্ববঙ্গের বহু জমিদারবাড়ির খবর নিয়ে এসেছেন মো. মাহমুদ আলী। দীর্ঘ ১০ বছর (২০১৪-২৩) তিনি বাংলাদেশের আনাচে-কানাচে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ঐতিহ্যবাহী স্থানগুলো ঘুরে দেখেছেন। এর সঙ্গে সে জায়গাগুলো নিয়ে গবেষণার চূড়ান্ত রূপ পেয়েছে ‘পূর্ববঙ্গের জমিদারবাড়ি’তে। বইটি অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে। প্রকাশ করেছে ‘‌দিব্য প্রকাশ’। পূর্ববঙ্গের (বর্তমান বাংলাদেশ) জমিদারবাড়ির ওপর এটি একটি পূর্ণাঙ্গ বই। পূর্ববঙ্গে (বর্তমান বাংলাদেশ) আনুমানিক পাঁচ শতাধিক ছোট-বড় জমিদার বাড়ি রয়েছে বলে প্রতীয়মান। এ বইয়ে ৪৯১টি জমিদার বাড়ির সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হয়েছে। পাঠকদের সুবিধার্থে জেলাভিত্তিক বাংলাদেশের প্রায় প্রতিটি জমিদার বাড়ির ইতিহাস বর্ণনার পাশাপাশি ছবি সংযোজন করা হয়েছে। বেশকিছু জমিদার বাড়ির বর্ণনায় স্থাপত্যরীতির উল্লেখ করা হয়েছে। বইটির শুরুতে বঙ্গে জমিদারের উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।