ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানির সঙ্গে রাধিকা মার্চেন্টের আংটি বদল হয়েছে গত ২৯ ডিসেম্বর। রাজস্থানে অনুষ্ঠিত এ এনগেজমেন্ট অনুষ্ঠানে ভারতের অনেক তারকা হাজির হয়েছিলেন। এদের মধ্যে মিকা সিং হাজির হয়েছিলেন পারফর্ম করতে। মিকা তার ১০ মিনিটের পারফরম্যান্সের জন্য পেয়েছেন দেড় কোটি রুপি। অনুষ্ঠানের ভিডিওতে দেখা গেছে, মিকা তার বেশ কয়েকটি হিট গান গেয়ে অনন্ত-রাধিকাকে স্বাগত জানিয়েছেন।