এবার ঈদ উপলক্ষে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ারে দুটি বাংলা ছবি দেখাবে দীপ্ত টিভি। ঈদের দিন দুপুর ১টায় প্রচারিত হবে এম রাহিমের পরিচালনায় ‘‌শান’। ঈদের দ্বিতীয় দিন বেলা ১টায় প্রচারিত হবে আবু রায়হান জুয়েলের পরিচালনায় ‘‌অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’।

শান ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ। তার বিপরীতে রয়েছেন পূজা চেরি। এছাড়া মিশা সওদাগর ও চম্পাসহ বেশকিছু পরিচিত মুখ দেখা যাবে ছবিটিতে।

মুহম্মদ জাফর ইকবালের লেখা ‘‌রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস অবলম্বনে নির্মিত শিশুতোষ ছবি অ্যাডভেঞ্চার অব সুন্দরবনেও অভিনয় করেছেন সিয়াম। তবে তার সঙ্গে থাকছেন পরীমণি, আবু হুরায়রা তানভীর, আশীষ খন্দকারসহ আরো অনেকে।