বলিউড বাদশা শাহরুখ খান চার বছরেরও বেশি সময় পর ‘পাঠান’ সিনেমার মধ্য দিয়ে পর্দায় ফিরতে যাচ্ছেন। ২৫ জানুয়ারি ভারতসহ অন্যান্য দেশেও মুক্তি পাবে সিনেমাটি। মুক্তির ২৭ দিন আগেই অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে পাঠানের। মুক্তির ২৫ দিন আগেই জার্মানিতে এর সব অগ্রিম টিকিট বিক্রি হয়ে গেছে। ভারতীয় সংবাদমাধ্যম বলছে, বার্লিনসহ প্রায় সব জায়গায় অগ্রিম টিকিট বিক্রির শোগুলো হাউজফুল পাঠানের।